FileDeck

একটা চা খাওয়াবেন?

FileDeck সবার জন্য ফ্রি, আর আমি একাই এটা বানাই ও চালাই। কাজে লেগে থাকলে যেকোনো অঙ্কে পাশে থাকুন, তাতেই টুলগুলো চালু থাকে আর বাংলার জন্য আরও ভালো হয়।

এক কাপ চা খাওয়ান

দিতে না পারলে অন্তত একজন বন্ধুকে জানান, তাতেও অনেক সাহায্য হয়।

  • পেমেন্ট হয় SupportKori-র সিকিউর চেকআউটে
  • ৳ বা $, যেটা সুবিধা
  • ঐচ্ছিক, কিছুই লক হয় না

সাত রঙের চা, সিলেটের বিখ্যাত এক গ্লাস

বাংলা PDF নিয়ে কাজ করতে গিয়ে বারবার দেখেছি, বেশিরভাগ টুল বাংলা ভেঙে ফেলে, আর ভালোগুলো সাবস্ক্রিপশন চায়। তাই FileDeck বানিয়েছি: ফ্রি, আপনার ফাইল আপনার ডিভাইসেই থাকে, আর বাংলা ঠিকঠাক চলে।

এটা চালাতে ডোমেইন, হোস্টিং আর AI টুলের খরচ লাগে, আর নতুন ফিচার ও বাগ ঠিক করতে আমার সময়। আপনার একটা চা সেই খরচ আর সময়ের একটা অংশ হয়ে দাঁড়ায়। দিতে না পারলেও সমস্যা নেই, টুলগুলো আপনার।

সুহানুর রহমান, FileDeck-এর নির্মাতা

চায়ের টাকা যেখানে যায়

চালু রাখা

ডোমেইন ও হোস্টিং, যাতে সাইট সবসময় খোলা থাকে।

AI টুলের খরচ

সারাংশ, অনুবাদ আর লেখার টুল AI সেবা ব্যবহার করে, যার খরচ আছে।

উন্নয়নের সময়

বাগ ঠিক করা, নতুন টুল আর বাংলার সমস্যাগুলো মেটানো।

টাকা না দিয়েও পাশে থাকা যায়

একজন বন্ধুকে জানান

যার বাংলা PDF-এর ঝামেলা আছে, তাকে লিংকটা পাঠিয়ে দিন। টাকার চেয়েও এটা FileDeck-কে বেশি এগিয়ে নেয়।